রাজশাহীতে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।
র্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক, সন্ত্রাস, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জনৈক রবিউলের চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. জনি মাহমুদ (৩০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, মো. রবিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে মো. জনি মাহমুদের সহযোগিতায় বিক্রি করতেন। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।
এছাড়া জিজ্ঞাসাবাদে তারা উদ্ধার হওয়া গাঁজা সংরক্ষণ ও বিক্রির বিষয়েও স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন বলে র্যাব সূত্রে জানা যায়।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে।
র্যাব-৫, রাজশাহীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাবের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০