রাজশাহীতে পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়, জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বারোপ
মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী । তিনি জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং আইনের নিরপেক্ষ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (২ আগস্ট) রাজশাহী জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার । পরে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ।
মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা তাদের কর্মপরিবেশ, সমস্যা, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত যৌক্তিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জনবান্ধব পুলিশিংয়ের বিকল্প নেই। পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করে জনগণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_2544" align="aligncenter" width="198"]
সাংবাদিক নিয়োগ চলছে দ্রুত যোগাযোগ করুন[/caption]
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০