রাজশাহীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
বুধবার (২ জুলাই) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ উপলক্ষে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও ভিডিও কনফারেন্সের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নজরুলপ্রেমী সুধীজন।
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নানা আয়োজন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০