রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার করেছে র্যাব-৫
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২ জুলাই ২০২৬।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামরুজ্জামান বাবু ওরফে নিউটন (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর এবং সদর কোম্পানি, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার প্যারা মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান বাবু ওরফে নিউটনের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামে। তিনি মৃত আব্দুল কালাম আজাদ মাস্টারের ছেলে।
র্যাব জানায়, বড়াইগ্রাম থানার জিআর নং-৩১২/১৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০