www.deshbartabd.24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ তোহিদুর ইসলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,এবং মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড সম্ভাব্য কমিশনার প্রার্থী মোঃ দুরুল হোদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝলঝলিয়া সমাজ নিয়ন্ত্রণ কমিটির সভাপতি নিরেন মাড্ডি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী তোহিদুর ইসলাম রেজা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে আমাদের সমাজ আরও সবুজ ও সুন্দর হবে। পরিবেশবান্ধব এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম বলেন, “বৃক্ষরোপণ একটি মহৎ উদ্যোগ। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
কমিশনার প্রার্থী দুরুল হোদা বলেন, “গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও মানবজীবনের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানাই।”
পরে অতিথিরা উপস্থিত সাধারণ মানুষের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ঝলঝলিয়া সমাজ নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয়। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০