ভাঙ্গুড়ায় পুলিশ পরিচয়ে দেড় লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় পুলিশ পরিচয় দিয়ে এক দুধ ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতুয়ান এলাকার বাওনজান পাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, বাওনজান পাড়ার সজীব ম্যানেজার দুধ নিয়ে গন্তব্যে যাওয়ার পথে ৬-৭ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার পথরোধ করে। এ সময় তারা দুধবাহী গাড়ি থামিয়ে দুধ ঢেলে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই ব্যক্তিরা সজীবকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক দেড় লাখ টাকা দিতে বাধ্য করা হয় বলে তিনি অভিযোগ করেছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী সজীব ম্যানেজার জানান, “তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। দুধ ফেলে দিয়ে আমাকে ভয় দেখায়। পরে দেড় লাখ টাকা নিয়ে যায়।”
তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, ভুয়া পরিচয়ে চাঁদাবাজির মতো ঘটনা আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০