🌏www.deshbartabd.24.com ভিজিট করুন ।
আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার করা হয়েছে।
[caption id="attachment_587" align="aligncenter" width="640"]
গ্রেফতারকৃত আসামিরা। ছবি: - DBbd24. com[/caption]
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুন) ভোর ৪টা ৩৫ মিনিটে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভূট্টা এবং একটি ট্রাক জব্দ করা হয়।
এ সময় পিনাক রঞ্জন দাশ (২৬) ও মো. তালেবুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত পিনাক রঞ্জন দাশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে এবং তালেবুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।
এদিকে, একই দিনে পৃথক অভিযানে নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— আব্দুর রহিম (৬৫), আনোয়ার হোসেন (৩৫) ও আক্তার হোসেন (২৪)। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার চান্দেরগাঁও এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০