বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনির শুভেচ্ছা
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা সংগ্রাম, সাফল্য ও গৌরবের ইতিহাসে সমৃদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হোক এবং দেশ ও জনগণের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক—এটাই প্রত্যাশা।
মোঃ অলিউল্লাহ রনি আরও বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করে গোদাগাড়ী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
#মোঃ অলিউল্লাহ রনি
মেয়র পদপ্রার্থী, গোদাগাড়ী পৌরসভা
সাবেক জেনারেল মেম্বার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০