বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোছাঃ শাহিনা পারভিন ডলির শুভেচ্ছা
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভবানীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মোছাঃ শাহিনা পারভিন ডলি।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
মোছাঃ শাহিনা পারভিন ডলি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়েরও একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মোছাঃ শাহিনা পারভিন ডলি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
#মোছাঃ শাহিনা পারভিন ডলি
সভানেত্রী
জাতীয়তাবাদী মহিলা দল
ভবানীগঞ্জ পৌরসভা।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০