বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতির শুভেচ্ছা
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ নুসরাত আরা স্মৃতি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় নুসরাত আরা স্মৃতি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সবার অঙ্গীকার হওয়া উচিত গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে এবং বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
তিনি বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নুসরাত আরা স্মৃতি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি নতুন করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছাবার্তার শেষে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।”
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০