👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
রাজশাহী সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছা. নুসরাত আরা (স্মৃতি) এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
সম্প্রতি এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে নুসরাত আরা (স্মৃতি) বলেন, তিনি ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম সাইদুজ্জামান খান (মাতো)–এর কন্যা। তাঁর বাবা দীর্ঘদিন সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাবার সেই আদর্শ ও জনসেবার চেতনাকে ধারণ করেই তিনি মানুষের পাশে দাঁড়াতে চান।
তিনি বলেন, "আমার বাবা যেভাবে মানুষের খোঁজখবর নিয়েছেন, বিপদে-আপদে পাশে থেকেছেন, আমিও সেই পথ অনুসরণ করতে চাই। আমি আপনাদের কাউকে নিরাশ করব না। আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।"
নুসরাত আরা (স্মৃতি) আরও বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, সামাজিক নিরাপত্তা, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করাই তাঁর অঙ্গীকার। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ, জবাবদিহিমূলক ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করবেন।
তিনি ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আপনাদের বিশ্বাস ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি সুন্দর, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।"
শেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ওয়ার্ডবাসীর কল্যাণে নিজেকে সর্বদা নিবেদিত রাখতে তিনি বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০