বাগমারার নতুন ইউএনও রিজু তামান্না
👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন রিজু তামান্না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে রিজু তামান্না পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেন তিনি। বদলিজনিত কারণে সাঁথিয়া থেকে বিদায় নেওয়ার সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হন রিজু তামান্না।
বাগমারায় যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ ছাড়া ভবানীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকেও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী রিজু তামান্নাকে সাঁথিয়া উপজেলা থেকে বাগমারার ইউএনও হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বাগমারার ইউএনও সেলিম আহমেদকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বদলি করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর রিজু তামান্না বলেন, বাগমারায় সরকারি সেবা আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করতে চান। এ জন্য তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০