Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ পরিদর্শনে পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ (মেম্বার), কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও সেলিম আহমেদ ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জন্ম নিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশ দেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন ইউএনও।
পরিদর্শন শেষে উপস্থিত জনপ্রতিনিধি, সুধীজন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেলিম আহমেদ। সভায় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
স্থানীয়রা এ ধরনের পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমকে জনসেবার মান উন্নয়ন এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০