বগুড়ায় ১৫০০ ইয়াবাসহ জয়পুরহাটের আমিনুল গ্রেপ্তার
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়ার শিবগঞ্জ ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের সহকারী পরিচালক শাকিল আহম্মেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় আমিনুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০