পুঠিয়ায় শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট,
৪ মাদকসেবী ও বিক্রেতাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে উপজেলার দীঘলকান্দী, খুঁটিপাড়া ও বানেশ্বর এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে শিবু দাস বলেন, মাদক যুবসমাজ ও সামাজিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০