পাবনায় মাদকবিরোধী অভিযানে ৫১ জন গ্রেফতার
মুন নিজস্ব প্রতিবেদক পাবনা :
পাবনায় জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সামারি ট্রায়াল, মোবাইল কোর্ট এবং নিয়মিত মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে জেলা পুলিশ আরও কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০