পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) পাবনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০