পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে এসি ল্যান্ড শিবু দাসের উদ্যোগে পৌর এলাকায় ঘাস-আগাছা পরিষ্কার
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :
পরিচ্ছন্ন পুঠিয়া, সুন্দর পুঠিয়া’—এই লক্ষ্য সামনে রেখে রাজশাহীর পুঠিয়া পৌর এলাকায় শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের উদ্যোগে পৌরসভার ব্যবস্থাপনায় আধুনিক ঘাস কাটার মেশিনের মাধ্যমে রাস্তার পাশ, খোলা জায়গা ও সবুজ এলাকাসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত ঘাস ও আগাছা পরিষ্কার করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে বেড়ে ওঠা ঘাস ও আগাছার কারণে যেখানে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, সেখানে আধুনিক যন্ত্রের ব্যবহারে দ্রুত ও কার্যকরভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রশাসনের এমন উদ্যোগ শুধু সৌন্দর্যবর্ধন নয়, পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে পুঠিয়া পৌর এলাকা আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য হয়ে উঠবে।
‘পরিচ্ছন্ন পুঠিয়া, সুন্দর পুঠিয়া’—এই প্রত্যয়কে সামনে রেখে চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০