পবা থেকে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বড়গাছী বাজারসংলগ্ন শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।
অভিযানকালে বড়গাছী শেখপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পবা থানার বড়গাছী পূর্বপাড়া এলাকার সালাম মণ্ডলের ছেলে রাসেল আলী (২৪), শিরলিয়া এলাকার মসলেম আলীর ছেলে দুলাল (৫০) এবং বড়গাছী কারিগরপাড়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে সিরাজ আহমেদ (২০)।
এ সময় তাদের হেফাজত থেকে ৬১ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজাগুলো জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০