মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহী নগরীর ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসা. নুসরাত আরা স্মৃতি নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবার অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর সমর্থন কামনা করেছেন।
[caption id="attachment_210" align="alignnone" width="190"]
ভোটারদের দোয়া চাইছেন স্মৃতি[/caption]
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে নারীর ভূমিকা শুধু পরিবার ও ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। নারীরা আজ নেতৃত্ব দিচ্ছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছেন। তবে এখনও অনেক ক্ষেত্রে নারীরা সামাজিক ও পারিবারিক নানা বাধার মুখোমুখি হচ্ছেন।
নুসরাত আরা স্মৃতি বলেন, একজন নারী তখনই প্রকৃত অর্থে স্বাধীন হন, যখন তিনি নিজের স্বপ্ন ও লক্ষ্য নিজেই নির্ধারণ করতে পারেন। একটি শিক্ষিত ও সচেতন নারী শুধু নিজের জীবনই পরিবর্তন করেন না, বরং একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং আত্মবিশ্বাসই নারীর এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।
তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার অন্যতম বড় কাজ। সমাজের প্রতিটি মানুষকে নিজের পাশাপাশি অন্যের কল্যাণেও কাজ করা উচিত। মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই তার মূল লক্ষ্য।
নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন, নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নুসরাত আরা স্মৃতি বলেন, তিনি চান তার পিতা ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম সাইদুজ্জামান খান (মাতো) এর আদর্শ অনুসরণ করে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মোসা. নুসরাত আরা স্মৃতি বিএ ডিগ্রিধারী এবং পেশায় একজন প্যারামেডিকেল চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০