👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে বদলগাছি থানা পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, তদন্তাধীন মামলার অগ্রগতি, সাধারণ ডায়েরি (জিডি) এবং অন্যান্য দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পুলিশের সেবার মান ও আচরণ সম্পর্কেও খোঁজখবর নেন।
এ সময় বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনসহ থানার এসআই, এএসআই এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার থানার ডিউটি অফিস, হাজতখানা, মালখানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ঘুরে দেখেন। পরে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার বদলগাছি থানা পুলিশ কোয়ার্টারের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পুলিশ সদস্যদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত কর্মপরিবেশ ও আবাসন সুবিধা তাদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।
পুলিশ সুপারের এ পরিদর্শন ও দিকনির্দেশনা বদলগাছি থানার সেবার মান উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০