নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
পুলিশ জানায়, মাদক বিক্রির সময় মো. ইব্রাহিম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার গোবিরাকুড়ি গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০