
Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক :
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_733" align="aligncenter" width="300"]
প্রথম স্থান অর্জন করায় ইউএনও নাইমা খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আতিয়া নওসিন বাঁধন । ছবি: DBbd24.com[/caption]
প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ব্যক্তিগতভাবে প্রথম স্থান অর্জন করেছেন মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী আতিয়া নওসিন বাঁধন । একই সঙ্গে দলগতভাবে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ।
বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নে আতিয়া নওসিন বাঁধনের তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, বিশ্লেষণধর্মী যুক্তি এবং আত্মবিশ্বাসী বক্তব্য তাকে প্রথম স্থান অর্জনে সহায়তা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নাইমা খান। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে আগামী প্রজন্ম একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।”
এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, আতিয়া নওসিন বাঁধন মুন্ডুমালা এলাকার আশরাফুল ইসলাম বাবু ও মৌ দম্পতির জ্যেষ্ঠ কন্যা। আশরাফুল ইসলাম বাবু মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। মেয়ের এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, আতিয়া নওসিন বাঁধনের এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং সমগ্র তানোর উপজেলার জন্য গর্বের বিষয়। তারা তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এদিকে সাংবাদিক মমিনুল ইসলাম মুন বলেন, “বাঁধন আমাদের গ্রামের অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী। তার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। তার সাফল্য আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০