Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর থানার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
[caption id="attachment_667" align="aligncenter" width="277"]
তানোর থানা পুলিশ কর্তৃক দুইজন ওয়ারেন্টের আসামি গ্রেফতার। ছবি: DBbd24. com[/caption]
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে এই সাফল্য অর্জিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি এস এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনায় তানোর থানার এসআই মোঃ তুহিন ভূঁইয়া, এএসআই মোঃ শাহরিয়ার মাহমুদ ও এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২১ জুন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জসিম উদ্দিন (পিতা-মোঃ মাহাতাব মন্ডল), গ্রাম-নারায়ণপুর, থানা-তানোর এবং তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ গোলাম রাব্বানী (পিতা-মোঃ মেহের উদ্দিন), গ্রাম-সরণজাই সরদারপাড়া, থানা-তানোরকে গ্রেফতার করা হয়।
তানোর থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ওসি এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে তানোর থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে তানোর থানা পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করেছে।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তানোর থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ তানোর গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০