🌏www.deshbartabd.24.com ভিজিট করুন।
কারিগরি শিক্ষার প্রসারে নতুন মাইলফলক,
মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
[caption id="attachment_621" align="aligncenter" width="300"]
কচুয়া কারিগরি কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান। ছবি : DBbd24. com[/caption]
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর বাস্তবায়নে নির্মিতব্য এ ভবনটি এলাকার কারিগরি শিক্ষার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২০ জুন ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর হোসেন, ডা. ওবায়দুল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা শুধু চাকরির সুযোগ সৃষ্টি করে না, বরং একজন শিক্ষার্থীকে দক্ষ উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলে। সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।”
তিনি আরও বলেন, “তানোর ও গোদাগাড়ী অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকেই মানসম্মত কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে, সে জন্য শিক্ষা খাতে সরকার ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ভবিষ্যতে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “কারিগরি শিক্ষার প্রসার বর্তমান সময়ের অন্যতম চাহিদা। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তবমুখী প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি আগ্রহও বাড়বে। তারা সরকারের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নির্মাণস্থল পরিদর্শন করেন এবং ভবনের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০