👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
নিজস্ব প্রতিবেদক তানোর:
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোমিনুল হক (মোমিন)। দীর্ঘ ২৮ বছর একটানা পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা এই নেতাকে ঘিরে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় ভোটারদের একটি অংশের মধ্যে আগ্রহ ও আলোচনা বেড়েছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে মোমিনুল হক একজন সৎ, বিনয়ী, জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে অন্যদের তুলনায় আলাদা অবস্থানে নিয়ে এসেছে বলে তারা মনে করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন মোমিনুল হক (মোমিন)। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন এবং নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সেসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন।
সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোমিনুল হকের প্রতি ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিভিন্ন এলাকায় তার গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ইতিবাচক সাড়া মিলছে বলেও তারা জানান।
মো মোমিনুল হক (মোমিন) .বলেন, *"দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। শিক্ষা, কৃষি, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"*
তিনি আরও বলেন, *"চেয়ারম্যান পদ কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, এটি মানুষের সেবার একটি বড় দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনের সুযোগ চাই। এজন্য পাঁচন্দর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"*
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মো. মোমিনুল হক (মোমিন) নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা তাকে আলোচনায় নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০