জয়পুরহাটে পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ১
👨💼রেজুওয়ানুল হক,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট এলজিইডি কার্যালয়ের সামনে ঢাকাগামী একটি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটির সামনের অংশ ও বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। এ ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।#
দেশবার্তা বিডি২৪. কম। M- ১১.৯.২৬
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০