চারঘাটে র্যাবের অভিযানে ৫.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :
রাজশাহী চারঘাটে মাদকবিরোধী অভিযানে ৫ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল গফুর (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে চলমান অভিযানের ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল চারঘাট থানার রাউথা এলাকার মো. আব্দুল গফুরের বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বাড়ির চার কক্ষবিশিষ্ট মধ্যবর্তী ঘরের চৌকির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক জব্দ করা হয় এবং আব্দুল গফুরকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল গফুর (৬৪) রাজশাহীর চারঘাট উপজেলার রাউথা এলাকার মৃত রহিম চৌধুরীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ তাকে আইনানুগ প্রক্রিয়ায় চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০