www.deshbartabd.24.com ভিজিট করুন
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে ২০২৪ সালের প্রথম ষান্মাসিক বিভাগীয় পরীক্ষা গ্রহণ উপলক্ষে রাজশাহীতে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_563" align="aligncenter" width="300"]
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পরীক্ষা উপলক্ষে ব্রিফিং[/caption]
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। তিনি বিভাগীয় পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিংয়ে পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষার নিয়মাবলি, দায়িত্ব বণ্টন এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পরীক্ষার মান ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ডিআইজি।
এ সময় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভাগীয় পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০