ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের উদ্বোধন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি- মো. আশিক সাঈদ
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে (আইএসটিসি) নবনির্মিত আধুনিক লাইব্রেরি ও ডাইনিং হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ দুটি স্থাপনার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের কল্যাণ, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ডিআইজি মো. আশিক সাঈদ নবনির্মিত স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেখানে থাকা বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, দক্ষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষা-প্রশিক্ষণের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি লাইব্রেরির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি); উপ-পুলিশ কমিশনার (সদর) ও উপ-পুলিশ কমিশনার (ডিবি), আরএমপি; ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এব অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার); পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হল প্রশিক্ষণার্থীদের জন্য আরও উন্নত, আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০