আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে তানোরের বিএনপি নেতার শুভেচ্ছা ও সম্মাননা প্রদান
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আবুল কালাম আজাদ সুইটকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন রাজশাহীর তানোর উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবীর বকুল।
রাজশাহীতে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে হুমায়ুন কবীর বকুল নবনিযুক্ত আরডিএ চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি আবুল কালাম আজাদ সুইটের সফল দায়িত্ব পালন কামনা করে বলেন, রাজশাহীর পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
শুভেচ্ছা গ্রহণ করে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা এবং জনবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সরকারের ভূমিকা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। এ সময় রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত এবং বাধাইড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০