Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com
মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্ডুমালা পৌর যুবদলের উদ্যোগে পৌর বাজার এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। তারা সুস্থ, সহনশীল ও গণমুখী রাজনৈতিক চর্চার আহ্বান জানান এবং অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. তোহিদুর ইসলাম রেজা, মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির, পৌর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার প্রার্থী মো. দুরুল হোদা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম এবং মুন্ডুমালা পৌর যুবদলের সদস্য সচিব মো. আবু বাক্কার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০